সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ২৯ শতাংশ। যেখানে আগের দিনে এই হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।
.png)
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৬২৩ জন। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৫৭ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ৪৫২ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৪৩ জনই ঢাকার। এর বাইরে দিনাজপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ২ জন করে এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী ও বরিশালে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।