ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ১৪ জুন ২০২৩
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৩৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জনে পৌঁছেছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ সাত হাজার ৮৫ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!