বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ১১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৩৪ জনের।
.png)
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ১৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৫ হাজার ৬৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩১ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।