ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে আরো ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ১৭ মে ২০২৩
দেশে আরো ২২ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২২ জন।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৫৩৯ জনে। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা  ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে।

প্রতিদিনের মতো বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে ‍পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৯টি। এছাড়া মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯৩টি। এ নিয়ে সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ সাত হাজার ৫৭৬টি।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক এক শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৯৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় চারজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৩১৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ১২১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ১৯৬ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!