মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে। মৃত সজিব লক্ষ্মীকুন্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে খামারের ৪১টি গরু নিয়ে কামালপুরের চরের উদ্দেশে বের হন সজিব। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ১৪টি গরুসহ ঘটনাস্থলেই মারা যান সজিব। বৃষ্টি শেষে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বজ্রপাতে ১৪টি গরুসহ এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে স্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।