বুধবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছকিনা বেগম একই গ্রামের মৃত মহি উদ্দীনের স্ত্রী।
মৃত বৃদ্ধা পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির ভেতর মুরগির ঘরে মুরগি তুলছিলেন বৃদ্ধা ছকিনা বেগম। একপর্যায়ে ঝড়ে মুরগির ঘরের পাশে থাকা একটি মেহগনি গাছ তার উপর ভেঙে পড়ে। এতে গাছচাপায় তিনি গুরুতর আহত তিনি। ছকিনা বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।