এতে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনেই অপরিবর্তিত রয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৫০ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
এতে বলা হয়েছে, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ৩৯৪ জন।
এদিকে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।