ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে আরো ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবদেক
প্রকাশিত: ১৬:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
দেশে আরো ১০ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০ জনের দেহে শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ২ হাজার ২১৪ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দেশে করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!