গবেষকরা জানান, আরটিপিসিআর টেস্টে সাধারণত রোগীর নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তবে এটি বেশ অপ্রীতিকর ও অস্বস্তিজনক। তাই বিকল্প হিসেবে চোখের জলের নমুনা সংগ্রহ করা যেতে পারে।
জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা বিশ্লেষণ করতে গিয়ে নতুন এই পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করতে গেলে রোগীকে অস্বস্তিতে পড়তে হয়। কিন্তু চোখের জলের নমুনা সংগ্রহ করতে কোনো সমস্যাই হবে না। না ব্যথা, না অস্বস্তি। শুধুমাত্র চোখের জল পাওয়া গেলেই জানা যাবে সেই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। আর এটি নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করার তুলনায় অনেক সহজ।
.png)
গবেষকরা জানিয়েছেন, এ পদ্ধতি আবিষ্কারের জন্য ৬১ জন রোগীকে বাছাই করা হয়েছিল। তাদের আরটিপিসিআর টেস্ট অর্থাৎ নাকের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে দেখা যায় ৩৩ জন পজিটিভ এবং ২৮ জন করোনা নেগেটিভ। ঐ ৬১ জনেরই চোখের জলের নমুনাও পরীক্ষা করা হয়। তাতেও সফলতা মেলে।