ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৩
দেশে ৬ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৭৯ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৪ জনে অপরিবর্তিত রয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ১৭১ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ২ হাজার ১২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!