সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। মোট পরীক্ষা করা হয় ২ হাজার ৪৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।
.png)
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৬৯৪ জন।
দেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।