ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০:২৫, ১৭ ডিসেম্বর ২০২১
বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ছয় হাজার ৪৩৯ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দেড় হাজার কমেছে। এতে বিশ্বে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৩ লাখ ৫২ হাজার ১৬১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টা সাত লাখ সাত হাজার ১৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ১৫৬ জনে।

শুক্রবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য মিলেছে। 

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪২ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৯৭৩ জন। এ নিয়ে দেশটিতে পাঁচ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন আট লাখ ২৪ হাজার ৪৯৭ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৩৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৪৮৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৯৪ হাজার ২৪ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৭২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২২ লাখ ৪ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৫২১ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৭ লাখ ২১ হাজার ১৭৪ জন। মারা গেছেন চার লাখ ৭৬ হাজার ৪৭৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের মার্চে করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!