ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

রামেকে করোনা উপসর্গে আরো এক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ২৪ নভেম্বর ২০২১
রামেকে করোনা উপসর্গে আরো এক মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজন পুরুষ রোগী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষায় আটজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!