১ কোটি ৭৫ হাজারেরও বেশি মানুষের করোনা জয়
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। তবে এর মধ্যেও আশা জাগিয়ে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ কোটি ৭৫ হাজার ছাড়িয়ে গেছে।
বর্তমানে বিশ্বে করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠেছেন ১ কোটি ৭৫ হাজার ১১ জন। প্রতিদিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর খুব দ্রুতই এটি ছড়িয়ে পড়ে সমগ্র চীনে। পরে সেখান থেকে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
চীন থেকে ভাইরাসটি ছড়ালেও এটিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশসমূহ।
বিশ্বে করোনা থেকে সবচেয়ে বেশি সেরে ওঠার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৯০ হাজার ২৩১ জন প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তালিকার দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন। তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে সুস্থ হয়েছেন ৯ লাখ ২১ হাজার ৩০৩ জন। এছাড়া করোনার উৎপত্তিস্থল চীনে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯১৮ জন।
এদিকে বাংলাদেশেও বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।