ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ১৮ জুলাই ২০২০
করোনায় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালকের মৃত্যু
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত ডা. আবুল হোসেন খান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!