[ করোনাভাইরাস ]
করোনা শনাক্তে আইসিডিডিআরবিতে আরেকটি পরীক্ষাগার চালু
ফাইল ফটো
করোনাভাইরাস শনাক্তে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) নিজস্ব ব্যবস্থাপনায় একটি পিসিআর পরীক্ষাগার চালু করেছে।
এর আগে সরকারি সহায়তায় প্রথম থেকেই একটি পিসিআর পরীক্ষাগার পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে দেশে বর্তমানে করোনা শনাক্তে পরীক্ষাগারের সংখ্যা দাঁড়ালো ৭৫টিতে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
.png)
তিনি আরো জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৮৯ হাজার ১৫২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৪৮৯ জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ৪৪ জন। এ নিয়ে মোট মারা গেছেন দুই হাজার ১৯৭ জন।
ডেইলি-বাংলাদেশ/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!