ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

প্রথমবারের মতো পোষা প্রাণী করোনাভাইরাসের শিকার 

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ২১:২৬, ২৩ এপ্রিল ২০২০
প্রথমবারের মতো পোষা প্রাণী করোনাভাইরাসের শিকার 
অসুস্থ বিড়ালের ফাইল ছবি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবের শিকার হয়ে দেড় লাখের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আর প্রতিদিন সংক্রমিত হচ্ছেন অসংখ্য মানুষ। ভাইরাসটির তাণ্ডব থেকে বাদ যায়নি চিড়িয়াখানার বন্দী বাঘ বা সিংহও। এবার প্রথমবারের মতো করোনাভাইরাসের শিকার হয়েছে ঘরে পোষা প্রাণী বিড়াল। যা সবাইকে চমকে দিয়েছে।-খবর সিএনএন’র।   

সংবাদমাধ্যমটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের দুটি বাসায় পোষা বিড়ালের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।  দুটি বিড়ালের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা রয়েছে। তবে প্রাণীগুলো দ্রুত সুস্থ হবে বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।  

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ও দেশটির কৃষি বিভাগ সংবাদ সম্মেলনে জানায়, এখনো বিশ্বের কোথাও পোষা প্রাণীর মাঝে করোনাভাইরাসের উপস্থিতির অস্তিত্ব মেলেনি। এমনকি কোনো রেকর্ড কারো কাছে নেই। নিউইয়র্কে একটি বাঘ ও সিংহের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তবে পোষা প্রাণীর ক্ষেত্রে দুটি বিড়ালের মাঝে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। প্রথম করোনাভাইরাসে আক্রান্ত বিড়ালের মালিকের বাড়ির কোনো লোকের মাঝে করোনাভাইরাস পাওয়া যায়নি। 

করোনার লক্ষণ ছাড়া কোনো ব্যক্তির সংস্পর্শে এসে বিড়ালটি আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিড়ালটি অসুস্থ হয়ে পড়েছিল। 

করোনা আক্রান্ত দ্বিতীয় বিড়ালটির মালিকের বাড়ি নিউইয়র্ক শহরের আরেকপ্রান্তে। বিড়ালের শ্বাসকষ্ট দেখে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করতে নিয়ে আসেন ওই বাড়ির মালিক। 

এদিকে সিডিসির পক্ষ থেকে পোষা প্রাণীর ব্যাপারে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনায় করোনা থেকে পোষা পশুপাখিদের বাঁচাতে  লোকসমাগমের জায়গা থেকে তাদের সরিয়ে রাখতে হবে। বাসায় কোনো করোনা আক্রান্ত ব্যক্তি পোষা প্রাণীকে সেবা দিতে পারবে না।  পরিবারের অন্য সুস্থ সদস্যরা পোষা প্রাণীর যত্ন নেবেন। এছাড়া পোষা প্রাণীগুলোকে ভুলেও চুমু বা চেটে না দেয়ার অনুরোধ জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!