ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাতরং ]

বাইজেন্টাইন সাম্রাজ্যের ‌‘থিমা ব্যবস্থা’, কৃষকরাই ছিলেন যোদ্ধা

সাতরং ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ১৪ অক্টোবর ২০২৪
বাইজেন্টাইন সাম্রাজ্যের ‌‘থিমা ব্যবস্থা’, কৃষকরাই ছিলেন যোদ্ধা
ফাইল ছবি

বাইজেন্টাইন সাম্রাজ্যের ‌‘থিমা ব্যবস্থা’ নিয়ে সাম্প্রতিক সময়েও আলোচনা হয়। অথচ ৭ম শতাব্দীতে এই পদ্ধতি চালু হয়েছিল; এর প্রবর্তন করেছিলেন সম্রাট হারাক্লিয়াস। মূলত অনেকগুলো ‘থিম’ নিয়ে এই ‘থিমা ব্যবস্থা’ গঠিত। বাইজান্টাইন সামরিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থার কার্যকারিতাও ছিল বেশ উল্লেখযোগ্য।

থিম কি ছিল?

থিমগুলি ছিল রাজনৈতিক-সামরিক ব্যবস্থার মৌলিক একক; যা বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাসের মাঝামাঝি সময়ে আধিপত্য বিস্তার করেছিল। একটি থিম ছিল, একই সময়ে, একটি সামরিক ইউনিট (আধুনিক দিনের ব্রিগেড বা বিভাগের অনুরূপ) এবং একটি প্রশাসনিক জেলা (প্রদেশ)। যার নেতৃত্বে থাকতেন একজন স্ট্র্যাটেগোস, অর্থাৎ সামরিক গভর্নর।

Advertisement

থিমগুলোর স্বর্ণযুগে (আনুমানিক নবম - দশম খ্রিষ্টাব্দ), সাম্রাজ্যের বেশিরভাগ অংশকে এই ধরনের প্রদেশে বিভক্ত করা হয়েছিল, প্রত্যেকটির প্রধান ছিলেন সম্রাট কর্তৃক নিযুক্ত একজন জেনারেল। জেনারেল তার প্রদেশের অভ্যন্তরে সর্বোচ্চ বেসামরিক ও সামরিক ক্ষমতা রাখেন, যার ফলে তিনি স্থানীয়দের পরামর্শ ছাড়াই বিপদের মুখে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন। জেনারেলরা ছিলেন সীমিত মেয়াদের জন্য নিযুক্ত কর্মকর্তা এবং রাষ্ট্র কর্তৃক বেতনভুক্ত।

রাষ্ট্র সামরিক পরিষেবার বিনিময়ে সেই কৃষক-সৈনিকদের জমি দিতো। ছবি: সংগৃহীত

থিমের প্রতিটি সামরিক ইউনিট স্থানীয় মিলিশিয়ামেনের মাধ্যমে গঠিত হয়। ইউনিটে যুক্ত ব্যক্তিরা পূর্ণকালীন, পেশাদার সৈনিক ছিলেন না, কিন্তু কৃষক ছিলেন। তারা তাদের জমি চাষ করতো এবং যুদ্ধের সময় সাম্রাজ্যের রক্ষায় যোগদান করতো। কার্যত এটিই সাম্রাজ্যের জাতীয় সেনাবাহিনী।

থিম এবং সামন্তবাদ (সামন্ততন্ত্র)

আধুনিক গবেষণকদের মতে, অন্তত ২০ শতকের মাঝামাঝি পর্যন্ত, প্রায়ই থিম পদ্ধতিকে পশ্চিমা সামন্তবাদের সঙ্গে যুক্ত করে। তুলনা করার নেপথ্যে যুক্তি ছিল যে, রাষ্ট্র সামরিক পরিষেবার বিনিময়ে সেই কৃষক-সৈনিকদের জমি দেয়।

কৃষক-সৈনিকরা মূলত থাকতো সীমান্ত এলাকায়। এদের জমিও থাকতো এসব সীমান্ত এলাকায়। কাজেই শত্রুরা যখন আক্রমণ করতো, তখন তারা সর্বোচ্চ দিয়ে লড়াই করতো। কারণ তখন তারা তাদের নিজ জমি রক্ষার জন্যই লড়াই করতো। আবার জমি রক্ষার দায়িত্ব পালনকারী কৃষকরা সামরিক সেবার বিনিময়ে জমি চাষ করতে পারত এবং কিছু কর মওকুফ পেতো।

পরিস্থিতি পরিবর্তন হয় যখন সাম্রাজ্য আরবদের কাছে প্রাচ্যের বেশিরভাগ অংশ হারায়। পরাজিত বাইজেন্টাইন বাহিনী স্থানীয় সম্প্রদায়ের সাথে আত্তীকরণ করে এবং কৃষিকাজের দিকে ঝুঁকে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!