ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

সুন্দর দেশ গঠন করতে হলে নিজেকে সচেতন হতে হবে: ডিসি বান্দরবান

বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৫৬, ২০ অক্টোবর ২০২২
সুন্দর দেশ গঠন করতে হলে নিজেকে সচেতন হতে হবে: ডিসি বান্দরবান
সংগৃহীত

সুস্বাস্থ্য ও সুন্দর দেশ গঠন করতে হলে নিজেকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা প্রশাসক (ডিসি)। বৃহস্পতিবার সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দিবসটি উপলক্ষে সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপ-পরিচালক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সওরোয়ার , সিভিল সার্জন ডাক্তার নীহাররঞ্জন নন্দী , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্যসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় অতিথিরা বলেন, স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে হলে সবাইকে আগে নিজ থেকে সচেতন হতে হবে। তাহলে স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজকের এ বিশ্ব হাত ধোয়া দিবসের মাধ্যমে একদিন এ কর্মকাণ্ড করলে হবে না। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে নিজেকে সচেতন করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একত্র হয়ে কাজ করতে হবে। তাহলে একমাত্র স্বাস্থ্য সচেতন দেশ গড়ে তোলা সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: বান্দরবান
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!