একিউআই স্কোর ৩০১ অতিক্রম করলেই বাতাসের মান ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
আজ ঢাকার তিন এলাকায় সবচেয়ে বেশি দূষণ হয়েছে। এর মধ্যে ইস্টার্ন হাউজিং এলাকায় ৪৮৭, আগা খান একাডেমি ৩৯৮ ও ঢাকার মার্কিন দূতাবাস ৩৯৮।
.png)
স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, কোনো এলাকায় পরপর ৩ দিন ৩ ঘণ্টা যদি বায়ুর মানসূচক ৩০০’র বেশি থাকে, তাহলে ওই এলাকায় বায়ুদূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়। এই জরুরি অবস্থায় স্কুল-কলেজগুলো সাময়িক বন্ধ ঘোষণা, দূষণকারী শিল্পকারখানা সাময়িক বন্ধ, যান চলাচলে কঠোরতা জারি এবং স্বাস্থ্যগত সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।