ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যমুনায় মোবাইলের দোকানে চুরি, সড়কে নেমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ২২ নভেম্বর ২০২৪
যমুনায় মোবাইলের দোকানে চুরি, সড়কে নেমে বিক্ষোভ
যমুনা ফিউচার পার্ক শপিংমল- সংগৃহীত ছবি

রাজধানীর যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন ঐ শপিংমলের ব্যবসায়ীরা।

শুক্রবার বেলা ১২টায় এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা সড়ক আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা সড়ক ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা সড়কে নামেন।

ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেক ভিডিও পোস্ট করেছেন আন্দোলনকারীরা। সেখানে দেখা যায়, একটি কাঁচের দরজা ভাঙচুর করা হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদেরও দেখা গেছে বিভিন্ন ভিডিওতে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় মোবাইলের দোকানে চুরি হয় বলে জানান আব্দুস সামাদ নামে একটি দোকানের ব্যবস্থাপক। তিনি বলেন, চুরির প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা সড়কে নেমে আসেন।

পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। এ ঘটনায় তারা দুই দফায় বিক্ষোভ করেন। পরে সড়ক ছেড়ে দেন।

ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আমরা দুইপক্ষের সঙ্গে কথা বলছি। বিস্তারিত পরে জানাতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!