বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৬ ও ১৯০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৫০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
.png)
সোমবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ৩৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, কমেছে ১৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ারদর।
সোমবার সিএসইতে ২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৮৭ লাখ টাকা।