ফেসবুক পোস্টে বিটিভি বলেছে, বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি।
সরেজমিন দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত রামপুরা-বাড্ডা পুরো সড়ক ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের দখলে। সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে স্থানীয়দেরও দেখা গেছে।
.png)
বিকেলের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে এসে টিয়ারশেল ছুড়ে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কয়েকজন বনশ্রী ফরাজী হাসপাতালে নেয়া হয়েছে। পরে শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে।