[ রাজধানী ]
বসুন্ধরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
ছবি প্রতীকী
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে মো. ফারুক (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় থাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
নিহত ফারুকের মামাতো ভাই ওমর ফারুক বলেন, আমরা বসুন্ধরার দুই নম্বর রোডের এইচ ব্লকে নির্মাণাধীন ভবনের ভবনের তৃতীয় তলায় কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত সে তৃতীয় তলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান ফারুক বেঁচে নেই।
নিহতের বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা থানা এলাকায়। বর্তমানে ঐ ভবনেই থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!