ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জানা গেল ঢাকার বায়ুর মান, দিল্লির কী অবস্থা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮, ২৩ জুন ২০২৪
জানা গেল ঢাকার বায়ুর মান, দিল্লির কী অবস্থা?
ফাইল ফটো

রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। ঢাকার স্কোর ৮৫, অর্থাৎ ঢাকার বায়ু মাঝারি বা ভালো মানের। অবস্থানের দিক থেকে রয়েছে ১৫ নম্বরে। 

এদিকে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। আর ভারতের দিল্লির অবস্থান হচ্ছে দ্বিতীয়। কিনশাসার স্কোর ১৭৪ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একই অবস্থা দিল্লির বায়ুরও।

রোববার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

Advertisement

প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলো পর্যন্ত অস্বাস্থ্যকর। 

তবে স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!