ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা, সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ২০ জুন ২০২৪
যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা, সর্বশেষ যা জানা গেল
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগ এলাকার একটি বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা হলেন- সাবেক ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। 

বৃহস্পতিবার ভোরের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নিজ বাসার পানির পাম্প চালু করতে দোতলা থেকে নিচতলায় নামেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। সে সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দোতলায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকেও হত্যা করে দুর্বৃত্তরা। তবে বাসা থেকে কিছুই খোয়া যায়নি। 

Advertisement

নিহত দুজনের প্রতিবেশী ও ভাড়াটিয়ারা বলেন, নিচতলায় মরদেহ পড়ে থাকতে দেখে উপরে উঠি (দোতলা)। পরে খালাম্মা, খালাম্মা করে ডাকলেও সাড়া পাইনি। ঐ সময় আমার স্ত্রীও আমার সঙ্গে ছিল। পরে ঘরের ভেতর খালাম্মাকেও (নিহত শফিকুর রহমানের স্ত্রী ফরিদা ইয়াসমিন) গলাকাটা অবস্থায় পাই।

তবে ঘটনার সময় ফেনীর দাদার বাড়িতে অবস্থান করছিলেন নিহত শফিকুর রহমানের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানান, কারো সঙ্গে পূর্বশত্রুতা ছিল না। গ্রামে ছোট একটি ঝামেলা রয়েছে। সেটার জন্য এত নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে না।

পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান শেলী বলেন, এ ঘটনায় ফরেনসিক টিমসহ অন্য টিমগুলো কাজ করছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!