ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯, ৩১ মে ২০২৪
আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিভিন্ন দেশের বায়ুদূষণ দিনদিন বেড়েই চলেছে। বিশ্বের বড় বড় শহরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেগাসিটি ঢাকার বায়ুদূষণও। তবে বৃষ্টির কারণে কখনো কখনো ঢাকার বায়ুদূষণ কিছুটা কমে। শুক্রবারও ঢাকার বাতাসের দূষণের মাত্রা কিছুটা কম।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এদিন সকাল সাড়ে ১০টার দিকে ৮৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ২০ নম্বরে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। এছাড়া ১৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশীয়ার জাকার্তা; এরপর ১৭০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবায়ুবস্থানে ইরাকের বাগদাদ এবং ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর।

Advertisement

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!