ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ভবন নির্মাণ করে ফেঁসে গেলেন তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ১৩ মে ২০২৪
ভবন নির্মাণ করে ফেঁসে গেলেন তারা
নকশাবহির্ভূত ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক

রাজধানীর ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকায় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। 

সোমবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/২) ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকায় নকশাবহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণসহ ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়। যেন তারা পরবর্তীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণ না করে। একইসঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা গ্রহণ করা হয়। রাজউকের আওতাধীন এলাকায় নকশাবহির্ভূত বিল্ডিং তুলতে যেন না পারে তার জন্য রাজউকের এ উচ্ছেদ কার্যক্রম চলমান আছে।

স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে রাজউকের উচ্ছেদ অভিযান সহযোগিতা করে। নকশাবহির্ভূত ভবনে নিয়মিত অভিযান পরিচালনা করলে এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না বলে জানান এলাকাবাসী।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন অথরাইজড অফিসার রাজিবুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য এবং মো. নজরুল ইসলামসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!