প্রকল্প কর্মকর্তারা জানান, সার্বিক অগ্রগতি ৪০ ভাগ। পুরো প্রকল্প ২০২৬ সালে শেষ করার পরিকল্পনা থাকলেও আশুলিয়া-ধউর অংশ আগামী বছরই চালু হবে।
বিমানবন্দর হয়ে আব্দুল্লাহপুর, ধউর ও আশুলিয়া হয়ে বাইপাইল; ঢাকার দুই প্রান্তে তৈরি হবে নতুন সংযোগ। ২৪ কিলোমিটার এ উড়াল সড়ক যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি সংযোগ। প্রকল্পটি হলে ধউর-আশুলিয়া মূল সড়ক তুলে দিয়ে হবে উড়াল পথ। এ অংশের দুই প্রান্তে আসা-যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে এ সংযোগ সড়কে বসে গেছে ভায়াডাক্ট।
.png)
গণমাধ্যমে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. সাহাবুদ্দিন খান বলেন, ধউর থেকে আশুলিয়া পর্যন্ত যে দুটি সেতু আছে, সেগুলো মার্চের মধ্যে শেষ হবে। তখন এদিক দিয়ে গাড়িগুলো চলাচল করবে। তারপর আমরা মূল সেতুর বাকি কাজ করবো।
তিনি বলেন, আব্দুল্লাপুর অংশেও এক একটি ককে উঠতে শুরু করেছে একেকটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হচ্ছে গার্ডার। আটটি করে গার্ডারে ঢালাই দিয়েই তৈরি হবে এ উড়াল সড়ক।