ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ২০ এপ্রিল ২০২৪
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন একটি ভবনের ছয়তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. রফিক (৩৫)।

শনিবার দুপুর আড়াইটায় হাজারীবাগের পশ্চিম জিগাতলায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রফিক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দালাল কান্দি গ্রামের রশিদ মাতব্বরের ছেলে। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন।

রফিকের ফুফাতো ভাই শাহীন বলেন, রাজধানীর পশ্চিম জিগাতলায় ‌জামিনুল প্রপার্টিজ নামে ১০তলা নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির কাজ করতেন রফিক। আজ (শনিবার) দুপুরে ওই ভবনের ৬তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!