ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলে বসছে ভ্যাট, বাড়বে ভাড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭, ২ এপ্রিল ২০২৪
মেট্রোরেলে বসছে ভ্যাট, বাড়বে ভাড়া
ফাইল ফটো

মেট্রোরেলের টিকিটের ওপর আগামী জুলাই থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করা হতে পারে। এতে বাড়তে পারে মেট্রোরেলের টিকিটের মূল্য।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী সব ধরনের করছাড় হ্রাস করার যে নির্দেশনা রয়েছে, সে লক্ষ্যে এবার মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করতে চায় চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মেট্রোরেল সূত্রে জানা গেছে, মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফের সময়সীমা শেষ হবে আগামী ৩০ জুন। এনবিআর এ মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে চায় না। আর এনবিআর এ সুবিধা অব্যাহত না রাখলে গণপরিবহনটির ভাড়া আরো বাড়বে। 

Advertisement

বর্তমানে মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যেতে ১০০ টাকা ভাড়া লাগে।

ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রোরেল যেহেতু পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন, তাই মেট্রোর ভাড়াতেও ভ্যাট আরোপ হওয়ার কথা।

বর্তমানে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল—এই ১৬টি স্টেশনে মেট্রোরেল চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!