ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস বন্ধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ৩১ মার্চ ২০২৪
রাজধানীর কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস বন্ধ
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনে প্রয়োজনীয় কাজের জন্য আজ (রোববার) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা রামপুরা, বনশ্রী, মুগদা, খিলগাঁও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহীবাগ এবং মান্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এ ছাড়া, ঐ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!