ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ৩০ মার্চ ২০২৪
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব।

তিনি জানান, ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ঈদের আগে-পরে যদি শুক্রবার থাকে, সেদিনও মেট্রোরেল বন্ধ থাকবে।

এদিকে ঈদের কেনাকাটার সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে ২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলছে মেট্রোরেল।

এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান মেট্রোরেল চলাচলের বুধবার (২৭ মার্চ) থেকে এক ঘণ্টা বাড়ছে।

নতুনসূচি অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়ছে রাত ৯টা ৪০ মিনিটে।

বর্তমানে (২৬ মার্চ পর্যন্ত) মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়তো রাত ৮টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়। বাড়তি সময়ে ট্রেন চলাচল করবে ১২ মিনিট পরপর। চলাচলরত ট্রেনের সংখ্যা বাড়বে ১০টি। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন ১৯৪ বার চলবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মেট্রোরেল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!