ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চকবাজারে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১, ২৩ মার্চ ২০২৪
চকবাজারে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন
ফাইল ফটো

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঐ খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে। এরপর আগুনের ভয়াবহতায় একে একে পাঠানো হয় ৮ ইউনিট।

Advertisement

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানতে পারেননি তিনি। 

এদিকে, দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে না এলে আশপাশের ভবন ও টিনশেড বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!