ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ইফতারের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ২১ মার্চ ২০২৪
ইফতারের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি
ফাইল ফটো

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির তথ্য পাওয়া গেছে। আবার কোথাও কোথাও হচ্ছে মুষলধারে বৃষ্টি।

বৃহস্পতিবার ইফতারের পর হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপরই ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি।

এর আগে সকালে দেশের চার বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল। এছাড়া আরো চার বিভাগের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

ঐ পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে শুকত্রবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ মো. উমর ফারুক জানিয়েছেন, আগামী ২৬ মার্চ বৃষ্টি বাড়তে পারে। ঐ সময় আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা এই লঘুচাপের কারণেই এই সময় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!