বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। এতে অনেক স্থানে তাপমাত্রা কমে আসবে। তবে আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। আবার আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। পশ্চিমা লঘুচাপের একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গে এবং এর কাছাকাছি এলাকায় আছে। এই পশ্চিমা লঘুচাপই এখনকার বৃষ্টির কারণ, বলছেন ।
.png)
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৫৬ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে এসেছে।