শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, গুলশানের লেক দীর্ঘদিন ধরে শুষ্ক অবস্থায় ছিল, ময়লা আবর্জনা পড়তো, ছিল দুর্গন্ধ। এ লেককে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে লেকটি এখনো রাজউকের অধীনে হলেও সিটি কর্পোরেশন নিজ দায়িত্বেই পরিচ্ছন্নতার কাজ করছে।
.png)
তিনি বলেন, আজ থেকে এ এলাকায় অভিযান চলবে। যারা বর্জ্য সরাসরি ফেলবে তাদের ড্রেনে আমি কলাগাছ থেরাপি দেবো। যেন এ বর্জ্য আবার তাদের দিকে ব্যাক যায়। ড্রেনের সঙ্গে কেন কানেক্ট দিয়েছে মানুষ। এখানকার একেকটি ফ্ল্যাট ২৫ কোটি, ৫০ কোটি। সেখানে ড্রেনের সঙ্গে একটি চোরাই পাইপ সংযুক্ত করা হচ্ছে। এ ড্রেন দিয়ে শুধু বৃষ্টির পানি যাওয়ার কথা। একটা ছোট ইপিপি প্ল্যান্ট মাত্র ৩ লাখ টাকা। এসব প্ল্যান্ট করতে রাস্তার নিচে যতটুকু জায়গা লাগে সিটি কর্পোরেশন ব্যবস্থা করে দেবে। আমরা চাই, শুধু সরকার না এলাকাবাসীও এগিয়ে আসুক।
মেয়র বলেন, গুলশান লেক, বারিধারা লেক এখনো রাজউকের অধীনে আছে। তাদের আমি চিঠি দিয়েছি এগুলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে দিয়ে দেওয়া হোক। কিন্তু এ লেক এখনো রাজউকের অধীনে রয়ে গেছে। আমরা তাদের বলেছি এ লেক পরিষ্কার করার জন্য, কিন্তু তারা করেনি, সিটি কর্পোরেশনকেও দেয়নি। কিন্তু কে এলো, না এলো আমরা সেটা দেখবো না।