ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা শহরকে নোংরা দেখতে চাই না: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ৮ জানুয়ারি ২০২৪
ঢাকা শহরকে নোংরা দেখতে চাই না: মেয়র আতিক
ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের প্রচারণায় পোস্টার ব্যানার ব্যবহার করেছেন। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সব পোস্টার ব্যানার অপসারণ করার নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে সবাইকে অনুরোধ করছি, যেখানে সেখানে পোস্টার-ব্যানার লাগাবেন না। আমরা ঢাকা শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্য দূষণ চাই না।

সোমবার এসব কথা বলেন তিনি। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেয়র আতিক বলেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে। আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে।

Advertisement

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পোস্টার ব্যানার ও অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দ্রুত ডিএনসিসির আওতাধীন এলাকার সব পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষা করার জন্য ডিএনসিসির বর্জ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!