রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোকে আগের রূপে ফেরানো হবে। অভিযান শুরু করেছি। এ অভিযান চলমান থাকবে। ময়লার স্তূপে পরিণত হওয়া খালে আবার পানির প্রবাহ নিশ্চিত করা হবে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান প্রমুখ।
টানা তিনদিন ধরে লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার শুরু হওয়া এ অভিযানে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনসহ এ পযর্ন্ত ৬টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার অভিযানের তৃতীয় দিনে খালের সীমানায় নির্মাণাধীন ১০তল ভবন ভাঙার কাজ চলার পাশাপাশি একটি একতলা টিনশেড বাড়ি ও একটি দোতলা নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফ্লোটিং এক্সকেভেটর দিয়ে খালের ময়লা পরিষ্কার করা হয়।