প্রত্যক্ষদর্শীরা জানায়, তেজগাঁও ফ্লাইওভার থেকে নেমে বিজয় সরণির দিকে আসছিল একটি প্রাইভেটকার। অন্যদিকে জাহাঙ্গীর গেটের দিক থেকে আসছিল বালু ভর্তি একটি ট্রাক। পথে বিজয় সরণি সিগন্যালে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ট্র্যাফিক পুলিশের ছাউনিতে। উল্টে পরে প্রাইভেটকারের উপর।
এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
.png)
পুলিশ জানিয়েছে, সোহেল রানাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।