রাজধানীর উত্তরা ১১নং সেক্টরে ভয়াবহ আগুন লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
সোমবার (১১ মার্চ) রাত আড়াইটার দিকে কাঁচা বাজারে আগুন লাগে।
.png)
তবে কীভাবে কোথা থেকে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। বর্তমানে সেখানে ১০ ইউটিন কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ২টার দিকে কাঁচাবাজারে আগুন লাগে। এখানে মুদি, ফার্নিচারসহ লেপ-তোশকের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।