ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রথম তারাবি: রাজধানীর মসজিদগুলোয় মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৫, ১১ মার্চ ২০২৪
প্রথম তারাবি: রাজধানীর মসজিদগুলোয় মুসল্লিদের ঢল
ছবি: ডেইলি বাংলাদেশ

মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো এ বছরের মাহে রমজানের আনুষ্ঠানিকতা। প্রথম তারাবিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে।

সোমবার (১১ মার্চ) রাতে পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে আসেন মুসল্লিরা।

Advertisement

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ পাড়া-মহল্লার মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

প্রতি বছরের মতো এবারো রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নির্দেশনা অনুযায়ী, তারাবির নামাজে প্রথম ৬ রমজানে কোরআন শরীফের দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করা হবে।

সারা দেশের মুসল্লি, ইমাম-খতিব ও মসজিদ কমিটিকে একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করতে আহ্বান জানিয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: তারাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!