ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে প্রেমিকের সঙ্গে মদ্যপানে তরুণীর মৃত্যু, অতঃপর....

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
রাজধানীতে প্রেমিকের সঙ্গে মদ্যপানে তরুণীর মৃত্যু, অতঃপর....
ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগে প্রেমিক ও তার বন্ধুর সঙ্গে মদ্যপানে রুবি আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

হাজারীবাগের কালুনগর পানির পাম্প এলাকার একটি বাসা থেকে সোমবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা রুবির প্রেমিক মো. রিফাত বলেন, রুবি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মধুপুর এলাকায়। বর্তমানে তিনি ধানমন্ডির এক বাসায় ভাড়া থাকতেন।

Advertisement

তিনি আরো বলেন, আমার আর রুবির চার মাসের সম্পর্ক। রোববার ঘোরাফেরা শেষে গভীর রাতে আমার বন্ধু আরমানের হাজারীবাগের কালিনগরের বাসায় নিয়ে যাই। রাতে মদ খাওয়ার পর হঠাৎ রুবি অচেতন হয়ে পড়ে। পরে সোমবার সকালের দিকে তাকে ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরমান বলেন, গত রাতেই রুবি ও রিফাত আমার বাসায় আসে। রাতে মদ খেয়ে রুবি অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় আমি, রিফাত ও শাওন মিলে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক জানায় রুবি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ধারণা অতিরিক্ত মদ্যপানে ঐ নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এ ঘটনায় আরমান, রিফাত ও শাওন নামে তিনজনকে পুলিশ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে তাদের হাজারীবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!