শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানা গেছে।
তবে গতকাল বৃষ্টির প্রভাবে বায়ুমানে বেশ উন্নতি ঘটলেও একদিনের ব্যবধানে আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ঢাকার বায়ু। গতকাল ঢাকার স্কোর ছিল ১৬১ এবং তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ।
.png)
আজ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮১ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ১৭০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং শহরটির স্কোর হচ্ছে ১৬৭। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৬৪ অর্থাৎ এখানকার বায়ু মান আজ অস্বাস্থ্যকর।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।