ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে ২ বাসের চাপে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
যাত্রাবাড়ীতে ২ বাসের চাপে হেলপার নিহত
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক হেলপার (বাসচালকের সহকারি) নিহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জানা যায়, রাকিবুল হাসান নাসিরের দেশের বাড়ি বরিশালে। বর্তমানে নাসির সানারপাড়ের বাঘাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তিনি বনফুল পরিবহনে চালকের সহকারি ছিলেন। 

নিহতের সহকর্মী সুমন খান জানান, নাসির বনফুল পরিবহনে কাজ করত। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে যাত্রাবাড়ীর নড়াইল কাউন্টারের সামনে সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল নামে দুটি যাত্রীবাহী বাসের মাঝে চাপায় গুরুতর আহত হন নাসির। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থান-পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!