ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কিশোর গ্যাংয়ের ৪৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪
কিশোর গ্যাংয়ের ৪৪ সদস্য আটক
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১০ এর সদস্যরা। র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকটি আলাদা অভিযানে কিশোর গ্যাংয়ের সর্বমোট ৪৪ জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-১০ এর কেরানীগঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!