ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩, ১৩ জানুয়ারি ২০২৪
ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে মুম্বাই-গুয়াহাটিগামী এন্ডিগো এয়ারের একটি প্লেন জরুরি অবতরণ করেছে।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে উড্ডয়নের পর বিমানটি গুয়াহাটিতে অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Advertisement

বিমানটিতে ছিলেন মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর। এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন, আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তী সময়ে এটি ঢাকায় অবতরণ করে। যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!