টুথব্রাশ কিনতে গিয়ে ঐ শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় তার পরিবার। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, গতকাল রাতে টুথব্রাশ কেনার জন্য যায় তার মেয়ে। টুথব্রাশ কিনে বাসায় ফেরার পথে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক তার মেয়ে আটকে ফেলে। পরে তাকে স্থানীয় নির্মাণাধীন পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় ঐ যুবক।
.png)
ভুক্তভোগী শিশুর মা আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। পরে খিলগাঁও থানায় গিয়ে রাতেই একটি মামলা দায়ের করেন তিনি।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে খিলগাঁও থানা–পুলিশ তার মেয়েকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোরের দিকে ধর্ষণের শিকার এক শিশুকে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে তাকে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে ওসিসিতে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ শিশু এবং পরিবারের সঙ্গে খিলগাঁও থানার এক পুলিশ সদস্য ও রয়েছেন।