ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কদমতলীতে বখাটেদের ঘুষিতে ছেলের সামনে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ২৫ নভেম্বর ২০২৩
কদমতলীতে বখাটেদের ঘুষিতে ছেলের সামনে বাবা খুন
ফাইল ফটো

রাজধানীর কদমতলি মেরাজ নগর এলাকায় ক্রিকেট খেলায় বাধা দেওয়ায় বখাটেদের কিল ঘুষিতে আব্দুর রহিম খান(৭০) নামে এক বৃদ্ধ ছেলের সামনে খুন হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কদমতলী ইসলামিয়া  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর পৌনে দুইটার দিকে বৃদ্ধকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ছেলে রাকিবুল হাসান জানান, আমরা কদমতলীর রায়েরবাগ মেরাজ নগর সি ব্লক ১১০৪ নং বাসার তৃতীয় তালার নিচ তলায় বসবাস করি। গত ৩- ৪ দিন যাবত আমাদের প্রতিবেশী বখাটে এবং উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলেরা ক্রিকেট খেলার সময় বল আমাদের কাচের জানালায় মারে। এতে জানালা ভেঙে যায়। এরপর আমারা নিজেরাই কাচ লাগিয়ে নিয়েছি, তারপর আমরা তাদেরকে অনুরোধ করে বলেছি তোমরা এভাবে ক্রিকেট খেলাধুলা করো না, এতে আমাদের ক্ষতি হয়। সকালে আবারো ক্রিকেট খেলায় মাতলে আমার বাবা বাসা থেকে বের হয়ে ক্রিকেট না খেলার জন্য বাধা দেয়। এতে তর্ক-বিতর্ক শেষে আমি উপস্থিত হলে আমার সামনে আমার বাবাকে তারা কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এতে আমার বাবা মাথা, দুই হাত ও ডান পায়ের হাঁটুতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতাল আনি। পরে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার বাবাকে মৃত বলে জানান।

Advertisement

তিনি  আরো বলেন, আমার বাবাকে যারা মারধর করেছে তারা হলেন ইলিয়াস, আব্দুল্লাহ, তার ছেলে, আব্দুল্লাহর ভাতিজা সিয়াম, ও জনির বিধবা স্ত্রীসহ আরো কয়েকজন। 

ঢামেক মর্গে উপস্থিত কদমতলি থানার এসআই কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!