শুক্রবার সকালে বিমানবন্দরের মূল প্রবেশপথের গোলচত্বর এলাকায় এপিবিএনের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চলাকালে মিল্টন শেখকে গাঁজাসহ আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, নিয়মিত তল্লাশি কার্যক্রম চলাকালে সকালে গোলচত্বর এলাকায় মিল্টন শেখকে তার সঙ্গে থাকা ব্যাগসহ এপিবিএন চেকপোস্টে থামানো হয়। এসময় তার ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি তল্লাশি করা হয়।
.png)
পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, মিল্টন শেখ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চাঁন মিয়া শেখের ছেলে। তিনি মানিকগঞ্জের অধিবাসী।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।